ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

ইংল্যান্ডের হয়ে আরো অনেক বছর খেলতে চাই : রয়

বাংলারচিঠিডটকম ডেস্ক : আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে দেশটির ওপেনার জেসন রয় চুক্তি বাতিল করতে যাচ্ছেন গতকালই স্থানীয় ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে। তবে ২৪ ঘন্টা পার হবার আগেই এ বিষয়ে মুখ খুলেছেন রয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়ে ইংল্যান্ডের হয়ে আরও অনেক বছর খেলার ইচ্ছা প্রকাশ করেছেন রয়।

টুইটার ও ইনস্টাগ্রামে রয় লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে অনেক জল্পনা-কল্পনার পর আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি ইংল্যান্ড ক্রিকেট ছেড়ে চলে যাবো না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। আমি আশা করি আরও অনেক বছর ইংল্যান্ডের হয়ে খেলবো, এটাই আমার অগ্রাধিকার।’

‘আমার মেজর লিগে অংশ নেওয়ার ব্যাপারে ইসিবির সাথে স্পষ্ট ও সমর্থনযোগ্য কথা হয়েছে। আমি খেলতে যাওয়ায় খুশি ইসিবি। আমার সাথে বাৎসরিক চুক্তির বাকি অংশের অর্থ দিতে হবে না বোর্ডকে।’

‘আমি দেশের হয়ে এক ফর্মেটের ক্রিকেট খেলি বলেই আমার কোন কেন্দ্রীয় চুক্তি না থাকায় আমি খেলার সুযোগ চেয়েছিলাম। কারণ ইংল্যান্ডের খেলার সূচির সাথে কোন বিপতি ঘটবে না। ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে যত বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবো, আমার জন্যই উপকার হবে।’

‘পরিষ্কারভাবে বললে, ইংল্যান্ডের হয়ে খেলাটাই আমার অগ্রাধিকার। শীঘ্রই বিশ্বকাপ রয়েছে। ক্রিকেটার হিসাবে দেহেয়ে খেলাটা সবচেয়ে বড় সম্মানের।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

ইংল্যান্ডের হয়ে আরো অনেক বছর খেলতে চাই : রয়

আপডেট সময় ০৮:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩