ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

মেক্সিকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা

বাংলারচিঠিডটকম ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েব্লা এলাকায় ২৩ মে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সাবেক এক স্থানীয় কর্মকর্তাও ছিলেন। কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ৬৯ বছর বয়সী মার্কো উরেলিও রমিরেজ মেক্সিকোর তেহুয়াকান শহরে তার বাড়ি থেকে বের হওয়ার সময় প্রকাশ্য দিবালোকে সন্দেহভাজন দুর্র্বৃত্তদের গুলিতে নিহত হন। তিনি কয়েক দশক ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে আসছিলেন।

প্রসিকিউটরের দপ্তর জানায়, এ অপরাধের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বডার্স (আরএসএফ) এর মেক্সিকো শাখা জানায়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করা রমিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারে সরকারকে সহায়তা করছিলেন।

বেসরকারি এই গণমাধ্যম অধিকার রক্ষা গ্রুপ জানায়, একজন পৌরসভা কর্মকর্তা হিসেবে বা তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের সাথে এই হত্যার কোন সম্পর্ক রয়েছে কি-না তা জানতে আরএসএফ দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে মেক্সিকোতে দেড়শ’রও বেশি সাংবাদিক নিহত হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ হত্যাকারী শাস্তির বাইরে রয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মেক্সিকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৩:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩