ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরুন্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরুন্দিতে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ। ২২ মে বিকেলে সদর উপজেলার নরুন্দি বাজারে এ কর্মসূচির আয়োজন করে তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে বিকেলে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নরুন্দি চক বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেপারিপাড়া মোড়, ইয়াদ আলী মোড় হয়ে পুনরায় নরুন্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি-জামাত অনেক আগে থেকেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। তাদের এই অসৎ উদ্দেশ্য কখনই সফল হবে না। আগামীদিনে তাদের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। এ সময় তিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরুন্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ

আপডেট সময় ০৮:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩