ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে অটোরিকশা উল্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তজমল মিয়া (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। ২২ মে বিকালে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুঁড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে এবং নন্নী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক (ইউপি) সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ মে বিকালে তজমল মিয়া সিএনজিচালিত অটোরিকশায় নন্নী থেকে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। এতে তিনি গুরুতর আহন হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. নওশীন জাহান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে অটোরিকশা উল্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩