ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

পাঞ্জাবকে বিদায় করে প্লে-অফের দৌঁড়ে টিকে থাকলো রাজস্থান

বাংলারচিঠিডটকম ডেস্ক : লিগ পর্ব থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসর শেষ করলো পাঞ্জাব কিংস। ১৯ মে রাতে আইপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঞ্জাব।

১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থাকায়, প্লে-অফে খেলার সুযোগ শেষ হয়ে গেছে পাঞ্জাবের। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে প্লে-অফ খেলার আশা জিইয়ে রাখলো রাজস্থান।

ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারায় পাঞ্জাব। পঞ্চম উইকেটে জিতেশ শর্মাকে নিয়ে ৪৪ বলে ৬৪ ও ষষ্ঠ উইকেটে শাহরুখ খানের সাথে ৩৭ বলে অবিচ্ছিন্ন ৭৩ রান তুলেন ইংল্যান্ডের স্যাম কারান। শুরুর ধাক্কা সামলে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।

কারান ৩১ বলে অপরাজিত ৪৯, জিতেশ ২৮ বলে ৪৪ ও শাহরুখ ২৩ বলে অপরাজিত ৪১ রান করেন। তিন ব্যাটার মিলে ১১টি চার ও ৭টি ছক্কা মারেন। রাজস্থানের নবদীপ সাইনি ৩ উইকেট নেন।

জবাবে শুরুতেই উইকেট হারালেও ওপেনার যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কালের জোড়া হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে থাকে রাজস্থান। জয়সওয়াল ৮টি চারে ৩৬ বলে ৫০ এবং পাডিক্কাল ৫টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে ৫১ রানে আউট হন। পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ার, রায়ান পরাগ ও ধ্রুব জুরেলের দায়িত্বশীল ইনিংসে জয় পায় রাজস্থান।

২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৬ রান করেন হেটমায়ার। ১২ বলে ২০ রান করেন পরাগ। শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন জুরেল। ৪ বলে অপরাজিত ১০ রান করেন তিনি। ম্যাচ সেরা হন পাডিক্কাল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

পাঞ্জাবকে বিদায় করে প্লে-অফের দৌঁড়ে টিকে থাকলো রাজস্থান

আপডেট সময় ০৩:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩