ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মেলান্দহে তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ফুলকোচা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

১৬ মে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার ফুলকোচা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীর দুইজন ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের। একজন ভাবকী গফুর মন্ডল উচ্চ বিদ্যালয়ের।

ওই পরীক্ষা কেন্দ্রের সচিব মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলার মাঝ সময়ে তিন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলম জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে তারা ধরা পড়ে। তাই তাদের বহিষ্কার করা হয়। এ বছর তারা আর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মেলান্দহে তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৯:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩