ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

কেন্দুয়া বাজার রেলস্টেশন চালু করার দাবিতে রেলপথ অবরোধ

কেন্দুয়া বাজার স্টেশনে আন্ত:নগর জামালপুর এক্সপ্রেসসহ সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাজার রেলস্টেশন চালু করা এবং এই স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। ১৫ মে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দুয়া বাজার রেলস্টেশনে রেলপথ অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, আওয়ামী লীগ নেতা শেখ ফখরুল ইসলাম পিন্টু, ফখরুল আলম লিটু, যুবলীগ নেতা সোয়ালমান কবির জনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, বিএনপি নেতা মমিনুর রহমান খান, সমাজসেবক মো. ইউসুফ আলী, মুক্তিযোদ্ধা সন্তান আরিফুর রহমান প্রমুখ।

সমাবেশে কক্তারা অবিলম্বে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কেন্দুয়া বাজার রেলস্টেশন চালু করা এবং এই স্টেশনে আন্ত:নগর জামালপুর এক্সপ্রেস ট্রেনসহ সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির জোর দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।

ঘন্টাব্যাপী এই সমাবেশে স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন। এদিকে সমাবেশ চলাকালে জামালপুর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। ট্রেনটির পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক অনুরোধ করলেও বিক্ষোভকারীরা ট্রেনটি আটকে রাখে। পরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পূরণের আশ্বাস দিলে রেলপথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

কেন্দুয়া বাজার রেলস্টেশন চালু করার দাবিতে রেলপথ অবরোধ

আপডেট সময় ০৯:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩