ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

ঝিনাইগাতীতে নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : শেরপুরের ঝিনাইগাতীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে মহারশি নদীর পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। ১২ মে বেলা আড়াইটার দিকে উপজেলার সদর বাজারের পার্শ্ববর্তী মহারশি নদীতে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশু হলো ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারী মডেল উচ্চবিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের পাশ্ববর্তী মহারশি নদীর ব্রিজপাড় এলাকার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল ওই দুই খালাতো ভাই-বোন। ১২ মে সকাল দশটা থেকে ওই দুই শিশুকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করে পাননি। পরে নানাবাড়ির পাশের মহারশি নদীর পানি থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইগাতীতে নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩