ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাদারগঞ্জের নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝারকাটা নদী থেকে জামালী গবি (৬৫) নামে বৃদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। ৮ মে সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী পূর্ব জটিয়ারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ মে ভোরে ভেলামারী পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদীতে জামালী গবির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে নদী থেকে জামালী গবির লাশ উদ্ধার করে। ৬ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, তার স্বামী জামালী দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ৮ মে তাঁর সন্ধানে মাইকিং করার কথা ছিল। ভোরে ঝারকাটা নদীতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বাংলারচিঠিডটকমকে বলেন, নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পানিতে ডুবে তিনি মারা গেছেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারগঞ্জের নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩