জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
৭ মে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয়।
জানা যায়, ৭ মে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে জাগির পাড়া উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী ও ফারাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের আরেক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করেন। অসদুপায় অবলম্বনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই দুই পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।
মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. শফিকুল ইসলাম দুই পরীক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















