ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জাতীয় শ্রমিক লীগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে সরিষাবাড়ী বাস টার্মিনাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩