ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি প্রতিষ্ঠান ।

২৪ এপ্রিল সকাল ৭টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, ২৪ এপ্রিল সকালে মেসার্স পিএম ইলেক্ট্রনিকস মার্কেটের সোনাহার স্টোরের ফ্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

এসময় আগুনের তীব্রতায় ব্যবসায়ী সোনাহার মিয়ার সোনাহার স্টোর ও মীম এন্টার প্রাইজের ডিলার মাজেদুর রহমান মাজেদের মজুদ থাকা বিভিন্ন খাদ্য পণ্য পুড়ে যায়। এছাড়াও পিএম ইলেক্ট্রনিকস এর বিভিন্ন মালামাল রক্ষা করতে গিয়েও ব্যাপক ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

তবে আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি মির্ধাপাড়া মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আপডেট সময় ০৭:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩