ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

এতিম শিশুদের নিয়ে জামালপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল

জামালপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আলেম-ওলামা, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে নিয়ে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল জামালপুর সরকারি শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠানের মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

ইফতার মাহফিলে জামালপুর প্রেসক্লাবের সদস্য-সহযোগী সদস্য ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

আলোচনা সভা শেষে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের পক্ষ থেকে সরকারি শিশু পরিবারে অবস্থানরত শতাধিক শিশুকে ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি দেওয়া হয়।ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

এতিম শিশুদের নিয়ে জামালপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল

আপডেট সময় ০৮:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩