ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি : ট্রাম্প ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশের কাতারে পা ফেলেছে : ধর্ম প্রতিমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, স্বাধীনতার পর উন্নত দেশের কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য ছিল বাংলাদেশের নিত্য সঙ্গী। সন্দেহবাদীদের মুখে ছাই দিয়ে সেই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি এখন বিশ্বের বিস্ময়, কৃষি, শিল্প ও সেবা খাতের ওপর ভর করে এদেশ শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে।

প্রতিমন্ত্রী ১৪ এপ্রিল জামালপুরের ইসলামপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাচবাড়িয়া মাদরাসা কাচিহারা গ্রামীণ সড়ক হয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত কার্পেটিং এবং ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পচাবহলা জিসি ভায়া কটাপুর জিসি ভায়া উলিয়া রাস্তার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধনের পর মোনজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বিবেচ্য মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকেই অনন্য অর্জন রয়েছে। ’৪১ সালের মধ্যে দেশ উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলবে।

পাঁচবাড়িয়া মোড়ে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, যুবলীগ নেতা রাসেল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশের কাতারে পা ফেলেছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩