ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শ্রীবরদীতে বন্যহাতির হামলায় কৃষকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির হামলায় আব্দুল করিম (৩০) নামে এক কৃষক মারা গেছে। আহত হয়েছেন কবির (১৮) নামে এক যুবক। উপজেলার রানীশিমুল ইউনিয়নের ঝুলগাঁও গ্রামের সোনাঝুড়ি পাহাড়ে বৃহস্পতিবার ভোর রাতে ধান ক্ষেতে বন্যহাতি হামলা করলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত কবির একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের লাশ ও আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আহত কবিরকে আশংকাজনক অবস্থায় আজ শুক্রবার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বন্যহাতির আতংক বিরাজ করছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোর রাতে একদল বন্যহাতি গহীণ পাহাড় থেকে সমতলের ধান ক্ষেতে নেমে আসে। এ সময় কবির ও করিমসহ ৪-৫ জন মিলে হাতির দলকে তাড়া করে। এ সময় হাতির পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই নিহত হয় করিম মিয়া। গুরুতর আহত হয় কবির। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আর আহত কবিরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএনও ইফতেখার ইউনুস বলেন, ধান ক্ষেত পাহাড়া দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

ইফতেখার ইউনুস আরো বলেন, বন্যহাতির হামলায় নিহত ব্যক্তির পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে বন বিভাগ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

শ্রীবরদীতে বন্যহাতির হামলায় কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৮:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩