ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ‘পদক্ষেপ’ নিয়ে আলোচনা সৌদি আরব ও সিরিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক : সৌদি আরব ও সিরিয়া আরব বিশ্বে দামেস্কের কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসানে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি কূটনৈতিকভাবে আরব বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলের প্রত্যেক দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকের লক্ষ্য সিরিয়ার ব্যাপারে ‘জাতীয় সমঝোতা’ পৌঁছানো যা ‘সিরিয়াকে আরবের পক্ষে ফিরিয়ে আনতে’ সহায়তা করবে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের সফরে সৌদি আরবে পৌঁছেন।

সানা জানায়, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে এক গুরুত্বপূর্ণ সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এবং তার সফরসঙ্গী প্রতিনিধি দল জেদ্দায় পৌঁছেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করতে তারা এ সফরে যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ‘পদক্ষেপ’ নিয়ে আলোচনা সৌদি আরব ও সিরিয়ার

আপডেট সময় ০৮:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩