ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে স্বাস্থ্য দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সবার জন্য স্বাস্থ্য’ প্রতিপাদ্যে জামালপুরে যথাযোগ্যভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। ৭ এপ্রিল সকাল সাড়ে ৮টায় জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় সদর উপজেলা উদ্যোগে এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় শহরে শোভাযাত্রা বের হয়।

জামালপুর জেনারেল হাসপতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শহর পদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

ঘণ্টাব্যাপী আলোচনায় অন্যান্যের মাঝে অংশ নেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লরেন্স লিটুস চিরান, জামালপুর জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, টিআইবির এরিয়া ম্যনেজার আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম। অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, টিআইবি, বন্ধু সোসাল, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি বেরসকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার।ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে সকাল সাড়ে ৮টায় একই স্থান থেকে শোভাযাত্রা শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিপন রায়, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার সানজিদা হোসেন। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তা অনুষ্ঠানে শতাধিক প্রতিনিধি অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে স্বাস্থ্য দিবস পালিত

আপডেট সময় ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩