ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই

আগুনে চায়না বেগমের গবাদিপশু, ধান-চাল, আসবাবপত্রসহ দুইটি ঘর পুড়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে এক নারী আনসার সদস্যের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গবাদিপশু, ধান-চাল, আসবাবপত্রসহ দুইটি ঘর পুড়ে গেছে।

৩০ মার্চ রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নে রায়দেরপাড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, ৩০ মার্চ ইফতার শেষে প্রতিবেশীর বাড়িতে ঘুরতে যান চায়না বেগম। কিছুক্ষণ পরে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে ডাক চিৎকার করতে থাকেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিলেও গোয়াল ঘরে থাকা একটি ষাঁড় গরু, বসতঘর, ধান-চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান চায়না বেগম।

এদিকে ফায়ার সার্ভিসে খবর দিলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা যাইনি বলে অভিযোগ করেন আনসার সদস্য চায়না বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই

আপডেট সময় ১০:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩