ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

আ.লীগ নেতা হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

হাফিজুর রহমান স্বপনের বহিষ্কারের দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে খন্দকার মোশতাককে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার প্রতিবাদে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলীয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ২৯ মার্চ দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও একঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেছে।

তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুল হাসান মিলন, সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজল হক, তিতপল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান ও জামতলী আঞ্চলিক ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি আসাদুল্লাহ প্রমুখ।

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী ছিল খন্দকার মোশতাক আহমেদ’ বলে বক্তব্য দেন। তার ওই বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতা হাফিজুর রহামন স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন নেতা-কর্মীরা।

পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেন।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

আ.লীগ নেতা হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট সময় ১০:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩