ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

দেওয়ানগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর

দেওয়ানগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জমি দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপের ভূমিহীন ও গৃহহীনদের ৪০টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিলপত্র হস্তান্তর করা হয়েছে। ২২ মার্চ সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের শেষে ঘরের চাবি ও প্রয়োজনীয় দলিলপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন, সাবেক সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবির ইমরান, ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম, সেলিম খান, বাহাদুরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন।

জানা গেছে. মুজিববর্ষ উপলক্ষে উপজেলায় ‘ক’ শ্রেণির গ্রহহীন ও ভূমিহীনদের জন্য প্রথম পর্যায়ে ১৭২টি, দ্বিতীয় পর্যায়ে ১০০টি ও তৃতীয় পর্যায়ে ২৮টি, চতুর্থ পর্যায়ে ৪০টি-সহ ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে। ২০ মার্চ বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়ানগঞ্জকে গৃহহীনমুক্ত ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর

আপডেট সময় ০৭:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩