ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

বাংলারচিঠিডটকম ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, ২০ মার্চ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

২০ মার্চ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ও তাপমাত্রা বাড়তে পারে ।

২০ মার্চ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলিতে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নেত্রকোনায় ৫০, বদলগাছী ৪০, সাতক্ষীরা ৩৭, সৈয়দপুর ও সিলেটে ৩৬, তাড়াশ ও গোপালগঞ্জে ৩১,দিনাজপুরে ৩০, ডিমলা ও রাজারহাটে ২৭, রংপুরে ২৬, মাদারীপুরে ২৪, ময়মনসিংহ ও কুমিল্লায় ২৩, শ্রীমঙ্গলে ১৯ ও ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২০ মার্চ দেশের সর্বনিম্ন রাজশাহীতে ১৭ দশমিক ১ ডিগ্রি এবং সর্বোচ্চ খেপুপাড়ায় ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ী দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলো মিটার পর্যন্ত বাড়তে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় ২০ মার্চ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং ২১ মার্চ সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিট।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

আপডেট সময় ০৪:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩