ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুর সদর আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন ফারুক চৌধুরী

জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর উচ্চবিদ্যালের মাঠে বিশাল এক জনসভার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। একই সঙ্গে জনসভায় উপস্থিত তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমর্থন ও দোয়া চান তিনি।

একজন কর্মী-বান্ধব, নিরলস পরিশ্রমী, দক্ষ সংগঠক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী। বর্তমানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার জামালপুর সদর আসনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। সেই হিসেবে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে সবার দোয়া ও সমর্থন চান।

১৯ মার্চ বিকেলে জামালপুর সদরের ঝাওলা গোপালপুর উচ্চবিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ফারুক আহাম্মেদ চৌধুরী তাঁর বক্তৃতায় এ ঘোষণা দেন।

ফারুক আহাম্মেদ চৌধুরী জনসভায় বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করা হয়েছিল। ফলে বঙ্গবন্ধুসহ তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আজকের জনসভায় উপস্থিত সকলের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্যে দোয়া করবেন। আমি ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে এই সদরবাসীর সঙ্গে ছিলাম। একই সঙ্গে আজকের দিন পর্যন্ত সবার সুখে-দুঃখে আছি। বিভিন্ন সময় আন্দোলনে জেল-জুলুম-হুলিয়ার মধ্যেও আপনাদের পাশে ছিলাম। আমি আজও আছি, আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই। যাঁতে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন। সেই জন্যে আমি সদরবাসীর কাছে দোয়া চাই। আপনারা দোয়া করলে এবং পাশে থাকলেই জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুর সদর আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন ফারুক চৌধুরী

আপডেট সময় ০৮:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩