ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি বিএনপির নেতৃত্ব দিচ্ছে : মির্জা আজম

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিএনপি চায় দেশকে পিছিয়ে দিতে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমীন ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের সময় ঠাকুরগাঁও জেলা পিস কমিটির নেতা ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি ভারতে পালিয়েছিলেন।

মির্জা আজম এমপি ১৯ মার্চ দুপুরে জামালপুরের মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় এসএম সিনিয়র মাদ্রাসা মাঠে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,  সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সাবেক সদস্য অধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

একাত্তরের পরাজিত শক্তি বিএনপির নেতৃত্ব দিচ্ছে : মির্জা আজম

আপডেট সময় ০৮:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩