ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

অটোবাইক চালক হত্যার প্রধান আসামি আটক, অটোবাইক উদ্ধার

আটক জামাল উদ্দিনকে সাংবাদিকদের সামনে নিয়ে আসে পুলিশ। ছবি:বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আলোচিত অটোবাইক চালক হত্যার প্রধান আসামি জামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৭ মার্চ বিকালে আসামি জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোবাইকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আটক জামাল উদ্দিন পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খার ছেলে ব্যাটারি চালিত অটোবাইক চালক স্বাধীন মিয়া (২৫)।১৪ মার্চ রাতে সে অটোবাইকসহ নিখোঁজ হয়। পরেরদিন ১৫ মার্চ দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের নিচ থেকে স্বাধীন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১৬ মার্চ রাতে নিহতের মা বানেছা বেগম বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন। পুলিশ ১৭ মার্চ সকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামাল উদ্দিনকে আটক করে। ওই দিন দুপুরে মহাদান ইউনিয়নের রাজার মোড় এলাকায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করে। ১৭ মার্চ বিকেলে জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির জানান, অটোবাইক চালক স্বাধীন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামাল উদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোবাইক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অটোবাইক চালক হত্যার প্রধান আসামি আটক, অটোবাইক উদ্ধার

আপডেট সময় ১২:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩