ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

অটোরিকশা চালক স্বাধীন মিয়ার মরদেহ উদ্ধার করেছে মর্গে পাঠায় পুলিশ।ছবি:বাংলারচিঠিডটকম

অটোরিকশা চালক স্বাধীন মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।ছবি:বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার ঘটনা ঘটেছে। ১৫ মার্চ দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় এলাকার ঝিনাই নদ থেকে স্বাধীন মিয়া (২৫) নামে ওই চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খাঁর ছেলে স্বাধীন মিয়া। তিনি ৬ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি ১৪ মার্চ বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে হয়ে আর ফিরে আসেনি। ১৫ মার্চ সকালে পথচারীরা ব্রীজের নিচে স্বাধীন মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ১৫ মার্চ দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাধীন মিয়ার মরদেহ উদ্ধার করে জামালপুর জেলা মর্গে পাঠায়।

এ ঘটনায় জেলার সদর সার্কেল এএসপি জাকির হোসেন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেন। অটো ছিনিয়ে নিতেই স্বাধীন মিয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজন ও স্থানীয়দের।

নিহতের ভাই হারুন অর রশিদ জানান, ১৪ মার্চ বিকালে স্বাধীন অটোবাইক নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। ১৪ মার্চ রাতে তার সাথে সর্বশেষ কথা হয়। অটোবাইক ছিনতাই করে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয় বলে জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০৭:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩