ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২

ব্যবসায়ী হত্যার অভিযোগে আটক সজীব।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর ফেরদৌস হাসান (৩৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ব্যবসায়ীর সাবেক স্ত্রী মিষ্টি এবং তার (ব্যবসায়ীর) চাচাত ভাই সজীবকে (২৬) আটক করেছে পুলিশ। ফেরদৌস হাসান উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

জানা গেছে, ১২ মার্চ রাতে বাড়ি থেকে দোকানে ঘুমানোর জন্য ফেরদৌস বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন ১৩ মার্চ সকালে ওই ব্যবসায়ীকে দোকানে না পেয়ে তার আত্বীয়-স্বজনরা খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তার স্ত্রী নাজমা বেগম মডেল থানায় ডায়েরি করেন।

১৪ মার্চ সন্ধ্যায় লাশের সংবাদ পেয়ে গামারিয়া এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সাবেক স্ত্রী মিষ্টি ও চাচাত ভাই সজীবকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, ১৫ মার্চ সকালে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের সাবেক স্ত্রী মিষ্টি ও চাচাত ভাই সজীবকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩