ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

বাংলারচিঠিডটকম ডেস্ক : আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলো স্বাগতিক ভারত। প্রথম দুই টেস্ট ভারত ও তৃতীয় টেস্টে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।

এই সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষীক লড়াই শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবার সুবাদে আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দল দু’টি।

প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে ছিলো অসিরা।

পঞ্চম দিন পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার নাইটওয়াচম্যান ওপেনার ম্যাথু কুনেমানকে ৬ রানে থামান স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ২৯২ বলে ১৩৯ রান যোগ করেন হেড ও লাবুশেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।

হাফ-সেঞ্চুরির পর নার্ভাস নব্বইতে হেডকে হতাশ করেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। ১০টি চার ও ২টি ছক্কায় ১৬৩ বলে ৯০ রান করেন হেড।

এরপর স্টিভেন স্মিথকে নিয়ে দলের রান ১৭৫এ নিয়ে যান লাবুশেন। ৭৯তম ওভারের প্রথম ডেলিভারির পর ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তখন ৮ উইকেট হাতে নিয়ে ৮৪ রানে এগিয়ে ছিলো অসিরা। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ম্যাচটি ড্র মেনে নেয় ভারত।

লাবুশেন ৬৩ ও স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের অশ্বিন-প্যাটেল ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ ও ভারত ৫৭১ রান করেছিলো।

প্রথম ইনিংসে ১৮৬ রানের নান্দনিক ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন ভারতের অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

আগামী ১৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

আপডেট সময় ০৭:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩