ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

লন্ডনে বসে তারেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মির্জা আজম

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠি ডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠি ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, খুনি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ‘খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে জেল খাটছেন’।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবনের চৌদ্দটি বছর কারাগারে কাটিয়েছেন। ১৯৭৫ সালে জিয়া-মোস্তাকরা চক্রান্ত করে তাকে সপরিবারে হত্যা করেছে।

বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দায়িত্ব কাঁধে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি ১৩ মার্চ দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার স্থানীয় শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা আজম এমপি বলেন, নারীরা মেধা দিয়ে তাদের স্থান দখল করছে। নারীরা ব্রিগেডিয়ার, সংসদ সদস্য, পাইলট থেকে শুরু করে, ডিসি, বিচারক, ইউএনও এবং পুলিশ কর্মকর্তা সবক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে ভিক্ষুকের জাতি থেকে শেখ হাসিনা আজ উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন ও মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

লন্ডনে বসে তারেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মির্জা আজম

আপডেট সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩