ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

কংগ্রেসের সমাপনী ভাষণে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ শি’র

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৩ মার্চ জাতীয় নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে তিনি এ গুরুত্বারোপ করেন। খবর এএফপি’র।

তিনি দীর্ঘস্থায়ী রাজনৈতিক নজির ভেঙ্গে বিশ্বের জনবহুল এ দেশের নেতৃত্বে আরো পাঁচ বছরের জন্য পুনর্নিযুক্ত হওয়ায় শি গত সপ্তাহে বিভিন্ন প্রজন্মের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে ওঠেন।

চীনের ‘রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট’ ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শি’র গুরুত্বপূর্ণ মিত্র লি কিয়াংকে নিযুক্ত করা হয়েছে।

৬৯ বছর বয়সী শি সোমবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্যা পিপল’সে হাজার হাজার প্রতিনিধি তাকে তৃতীয় মেয়াদে ক্ষমতা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তিনি ‘দেশের চাহিদাকে আমার লক্ষ্য হিসেবে এবং জনগণের স্বার্থকে আমার অন্যতম মাপকাঠি হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।’

শি এনপিসি’র সমাপনী অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘নিরাপত্তা হলো উন্নয়নের ভিত্তি এবং স্থিতিশীলতা হলো সমৃদ্ধির পূর্বশর্ত।’

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকীরণকে এগিয়ে নিতে হবে এবং দেশের সশস্ত্র বাহিনীকে একটি ইস্পাতের দেয়াল করে গড়ে তুলতে হবে যা কার্যকরভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নকে রক্ষা করবে।’

তিনি এক সময়ের অশান্ত হংকংয়ে দৃঢ় স্থিতিশীলতা এবং স্বশাসিত তাইওয়ান দ্বীপের সাথে একত্রীকরণের আহ্বান জানান। এ দ্বীপকে বেইজিং তার নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে আসছে।

তিনি আরো বলেন, ‘জনগণের আস্থাই হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চালিকাশক্তি এবং এটি আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

কংগ্রেসের সমাপনী ভাষণে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ শি’র

আপডেট সময় ০৭:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩