ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বশেফমুবিপ্রবি উপাচার্য

বশেফমুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেছেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দায়িত্বশীলদের তথ্য অধিকার বাস্তবায়নে সচেতন ও উদ্যোগী হতে হবে।

২ মার্চ সকালে মাননীয় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণের কল্যাণে প্রণীত এই আইন যথাযথ বাস্তবায়নে কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।

প্রশিক্ষণে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তাসহ তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এতে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মো. অলিয়ার রহমানসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকার বিষয়ক (আরটিআই) ফোকাল পয়েন্ট মাহবুব আলম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বশেফমুবিপ্রবি উপাচার্য

আপডেট সময় ১০:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩