ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

বকশীগঞ্জে উপজেলা শিক্ষক পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত

বকশীগঞ্জে উপজেলা শিক্ষক পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা শিক্ষক পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি উপজেলার লাউচাপড়া বনফুল ট্যুরিস্ট কমপ্লেক্সে ওই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম আব্দুল্লাহ এর সভাপতিত্বে এসময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, অনুষ্ঠানের সদস্য সচিব ও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ সকল প্রাথমিক বিদ্যালয়, সকল নিম্ন ও উচ্চ বিদ্যালয়, সকল দাখিল মাদরাসা, সকল ইবতেদায়ি মাদরাসা, সকল ভোকেশনাল ও সকল কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এতে প্রায় সহস্র শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন, সাবেক শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ উপভোগ করেন।

পুনর্মিলনী উপলক্ষে পরিচিতি পর্ব, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনর্মিলনীতে একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়, পরিবারের খোঁজ খবর নিতে দেখা যায়, সাধারণ শিক্ষকরা জানিয়েছেন এরকম উদ্যোগ যেন প্রতি বছর নেওয়া হয়।

তারা এসময় আয়োজক কমিটিতে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

বকশীগঞ্জে উপজেলা শিক্ষক পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩