ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ১৮ দিন পর যমুনায় ইউরিয়া উৎপাদন শুরু

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ১৮ দিন পর জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটি সারিয়ে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে কারখানায় সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানা লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান যমুনা সার সারখানা। গত ৫ ফেব্রুয়ারি রাতে কারখানার অ্যামোনিয়া প্লান্টের রি-ফরমারে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এ কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। অ্যামোনিয়া প্লান্টের রি-ফরমারে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ১৮ দিন পর ফের ২৩ ফেব্রুয়ারি বিকেলে উৎপাদন শুরু করা হয়।

২০২২-২০২৩ ইং অর্থ বছরে বিসিআইসি যমুনা সার কারখানায় ২ লাখ ৬০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। উৎপাদন হয়েছে ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন। মজুদ রয়েছে ৬১ হাজার ২৮৬ মেট্রিক টন।

এ ব্যাপারে কারখানার ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ক্রটি সারিয়ে ১৮ দিন পর কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ১৮ দিন পর যমুনায় ইউরিয়া উৎপাদন শুরু

আপডেট সময় ০৪:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩