ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বাংলারচিঠিডটকম ডেস্ক : তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ২৩ ফেব্রুয়ারি একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৩৭মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ২০.৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না বলে ইউএসজিএস জানায়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও চীন সীমান্তবর্তী তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় আধা-স্বায়ত্বশাসিত গোর্নো-বাদাখশান অঞ্চলে। এলাকাটি ছোট পাহাড়ি শহর মুরঘোব থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রথম দফা ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। পরে সেখানে ৪.৫ মাত্রার আরো এক দফা ভূমিকম্প অনুভূত হয়।

কম জনবহুল এ অঞ্চল সুউচ্চ পামির পর্বত দ্বারা বেষ্টিত এবং সেখানে সরেজ হ্রদ রয়েছে।

এটি তাজিকিস্তানের বৃহত্তম হ্রদগুলোর অন্যতম। ১৯১১ সালে শক্তিশালী ভূমিকম্পের ফলে এ হ্রদের সৃষ্টি হয়। হ্রদটির পানি নীলাভ সবুজ রংয়ের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩