ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে হিজড়া উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সংঘের শিখন বিষয়ক কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়নে ২৩ ফেব্রুয়ারি উন্নয়ন সংঘের এসডিএইচসি প্রকল্পের উদ্যোগে অংশীজনদের নিয়ে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ও সংস্কৃতি কর্মী সাযযাদ আনসারী, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, নাসরিন বেগম, জেলা কাজী সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, শিক্ষিকা শামীমা বেগম, সাবিরা ইয়াসমিন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম জাকির হোসাইন, নারীনেত্রী শেফালী আক্তার, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা রাসেল মিয়া, বন্ধু সোসাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপক বিল্লাল হোসেন, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি আঞ্জু প্রমুখ। সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার।

সভায় জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, মাতাব্বর, হিজড়া জনগোষ্ঠীর সদস্যসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

উল্লেখ দেশের অন্যতম বৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গত দেড় বছর যাবৎ উন্নয়ন সংঘ বহুমাত্রিক কার্যক্রম নিয়ে প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

কর্মশালায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

হিজড়াদের আচরণগত পরিবর্তন, ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়। সবাইকে একসাথে নিয়ে উন্নয়নের মহাসড়কে পথচলার বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুরে উন্নয়ন সংঘ প্রাথমিকভাবে ২৮০ জন হিজড়া সদস্যদের নিয়ে কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে জামালপুরে সকল হিজড়া সদস্যদের এ প্রকল্পের আওতায় আনা হবে।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও সহকারী পরিচালক কর্মসূচি বলেন, আমরা সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিজড়াদের সমাজে পুনর্বাসন ও মর্যাদা দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ করছি। আমরা মানবিক, সামাজিক, নেতৃত্ব বিকাশ, আচরণগত পরিবর্তন করার প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছি। ইতিমধ্যে ৯০ জন হিজরা সদস্যকে বিনাসুদে প্রতিজনকে ২৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। তারা আয়মূলক বিভিন্ন কাজে অংশ নিয়ে লাভবান হচ্ছে। তারা নিয়মিত ঋণের কিস্তিও পরিশোধ করছে।

অন্যান্যরা বলেন, বিএসআরএম এবং উন্নয়ন সংঘ এমন একটি চ্যালেঞ্জিং কাজ হাতে নিয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছে। সবাই এ কাজে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন। কর্মশালায় বক্তারা আরো বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তাদের পুনর্বাসন, উন্নয়ন এবং মর্যাদা বৃদ্ধির জন্য ব্যাপকভিত্তিক কার্যক্রম হাতে নিতে হবে। সবাইকে দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে ওদের মানুষ হিসেব গণ্য করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে হিজড়া উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সংঘের শিখন বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০৩:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩