ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বকশীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদুজ্জামান রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২০ ফেব্রুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদুজ্জামান রনি বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০১১ সালে একটি এবং ২০১৫ সালে দায়েরকৃত দুটি মাদক মামলায় ঢাকার একটি আদালত রাশেদুজ্জামান রনিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও অন্য একটি মামলাতেও তার জেল হয়। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সাজা মাথায় নিয়ে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

পরোয়ানাটি বকশীগঞ্জ থানা পুলিশের কাছে পাঠানো হলে বকশীগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মাহফুজ আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাশেদুজ্জামান রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

অপরদিকে আরেকটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদু সরকারকে (৫৫) ঢাকার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছেন এএসআই মাহফুজ। ইদু সরকার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের ২১ ফেব্রুয়ারি জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩