ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করে যুবলীগ। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা যুবলীগ। ২০ ফেব্রুয়ারি বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে বকুলতলা মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আবারও এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠতে চায়। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা রাজপথেই মোকাবিলা করবে। আগামী দিনে বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩