ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সাজেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী ও উন্নয়নে যুব সমাজের সদস্যদের অংশগ্রহণে দৌড়, মোরগ লড়াই, বালিশ নিক্ষেপসহ ২১টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিকালে ফুলদহ পাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ বনাম পশ্চিম দত্তেরচর ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পরে ফুটবল খেলায় বিজয়ী ফুলদহ পাড়া ইয়াং স্টার ফুটবল একাদশসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রীতি ফুটবল ম্যাচ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী লুৎফর রহমান, সমাজসেবক মিজানুর রহমান তালুকদার, আবদুল মান্নান, আবুল হাসেম, ইউপি সদস্য আহসান হাবিব, ইউপি সদস্য জিয়াউল হক, মজনু মিয়া, রবিজল হক তান্ডু, লিয়াকত হোসেন সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩