ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

১৫-২০ রানের আক্ষেপ জ্যোতির

বাংলারচিঠিডটকম ডেস্ক : কেপ টাউনে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলংকার কাছে ৭ উইকেটে পরাজয়ের জন্য ব্যাটিংকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অতীতে শ্রীলংকার বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে জয়ের রেকর্ড থাকায় এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি ছিলো বাংলাদেশ।

কিন্তু টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১৮ দশমিক ২ ওভারে ৩ উইকেটে ১২৯ রান করে ম্যাচ জিতে শ্রীলংকা। লংকান ওপেনার হর্ষিতা সামারাবিক্রমার ৫০ বলে অনবদ্য ৬৯ রানের ইনিংসেই মূলত হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমার মনে হয় ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এই ধরনের উইকেটে, যদি ম্যাচ জিততে হয় তাহলে অন্তত ১৪০ রান প্রয়োজন। কারণ, শ্রীলংকার ব্যাটিং সত্যিই শক্তিশালী।’

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জ্যোতি।

ব্যাটিং করতে নেমে প্রথম ১০ ওভারে ৭২ পায় বাংলাদেশ। কিন্তু শেষ ১০ ওভারে ৫৪ রানের বেশি তুলতে পারেনি তারা। এখানেই লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জ্যোতি বলেন, ‘অস্ট্রেলিয়াও শক্তিশালী প্রতিপক্ষ। তবে কঠিন ম্যাচে ভালো খেলার ব্যাপারে আশাবাদি আমরা।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

১৫-২০ রানের আক্ষেপ জ্যোতির

আপডেট সময় ০৯:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩