ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এক সপ্তাহ পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার

বাংলারচিঠিডটকম ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে জীবিত আরো দুইজনকে উদ্ধার করেছে। ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি হতে চলেছে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।

গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে প্রায় আটদিন ধরে আটকা থাকার পর সর্বশেষ অলৌকিকভাবে এক বালক ও ৬২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু পরিবেশিত খবরে বলা হয়, তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় হতাই প্রদেশে মুস্তাফা নামের সাত বছর বয়সের এক বালককে উদ্ধার করা হয়। এদিকে হতাইয়ের নুরদেগি থেকে নাফিজ ইলমাজ নামের এক বয়স্ক নারীকে উদ্ধার করা হয়। রোববার রাতে উদ্ধার হওয়ার আগে এ দুইজনই ১৬৩ ঘণ্টা আটকা পড়া অবস্থায় ছিলেন।

তুরস্কের দুর্যোগ সংস্থা জানায়, দেশটির বিভিন্ন সংস্থার ৩২ হাজারেরও বেশি মানুষ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় কাজ করছে। এর পাশাপাশি ৮,২৯৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এসব কাজে সহযোগিতা করছে।

তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী এ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে মোট ১২,১৪১টি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, গত সোমবারের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্কে ২৯,৬০৫ এবং সিরিয়ায় ৩,৫৮১ জন প্রাণ হারিয়েছে। ফলে এ পর্যন্ত দুই দেশ মিলে মোট ৩৩,১৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এক সপ্তাহ পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার

আপডেট সময় ০৩:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩