ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৬ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আরেকুইপা অঞ্চলের ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউট অধিদপ্তর জানায়, ‘এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।’ সেখানে প্রবল বর্ষণের কারণে ৫ ফেব্রুয়ারি কাদার ঢল ও পাথর ধস শুরু হয়।

ভূমিধসে নিকোলাস ভ্যালকারসেল নামের একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ ‘ক্যানাল এন’ টেলিভিশনকে বলেন, ‘এই চারটি গ্রামের পরিস্থিতি সত্যিই খারাপ।’

গভর্নর আরো বলেন, এ সময় ওই সব গ্রামের কাছাকাছি বিভিন্ন পাহাড়ে খনি শ্রমিকরা কাজ করছিল এবং সম্ভাবত তারা ভেসে গেছে।

সানচেজের মতে, এতে আরেকুইপায় থাকা প্রায় ১২ হাজার মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরেকুইপার কর্মকর্তারা রাজধানী লিমার সরকারকে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩