ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

জামালপুর জেলা যুবলীগের দোয়া মাহফিল

জামালপুর জেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ওমর হাসিব চাঁন, অর্থ বিষয়ক সম্পাদক সুশান্ত চক্রবর্তী মিঠু ও সহ-সম্পাদক বাপ্পী রায়হানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং সহ-সভাপতি বাবুল আক্তারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগ।

২০ জানুয়ারি সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা শ্রমিক লীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা যুবলীগের সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেল প্রমুখ।

নিহত যুবলীগ নেতাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং অসুস্থ বাবুল আক্তারের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জেলা যুবলীগ নেতা ওমর হাসিব চাঁন, সুশান্ত চক্রবর্তী মিঠু ও বাপ্পী রায়হানের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ জেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল আক্তারের রোগমুক্তি কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মির্জা আজম এমপির দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন আমলাপড়া জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মাহমুদী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জামালপুর জেলা যুবলীগের দোয়া মাহফিল

আপডেট সময় ১১:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩