ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সদ্য প্রতিষ্ঠিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করা হয়েছে।

১৭ জানুয়ারি সকাল ১০টায় পৌর শহরের মালিবাগ এলাকায় প্রতিষ্ঠিত ওই কলেজের কার্যক্রম নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করা হয়। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, শিক্ষক দেলোয়ার হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং মানসম্মত ও সুন্দর পরিবেশে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করায় প্রতিষ্ঠাতা রবিউল ইসলামকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি জেলার গণ্ডি পেরিয়ে সারাদেশে এর সুনাম ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

আপডেট সময় ০৪:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩