ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

টাইব্রেকারে বেতিসকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গোলরক্ষক মার্ক-আন্দ্রে-টার স্টেগান নৈপুন্যে টাইব্রেকারে রিয়াল বেতিসকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা।

বেতিসের দুটি গোল প্রতিহত করেছেন বার্সেলোনার গোল রক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। ফলে ৪-২ গোলে জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতালানদের এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচটি পরিণত হয়েছে ক্লাসিকো ম্যাচে। কারণ ফাইনালে তারা মোকাবেলা করবে চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের। গত বুধবার একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

গতকাল নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে মোট ১২০ মিনিটের খেলাটি ড্র ছিল ২-২ গোলে। ম্যাচের ৪০ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। তবে শেষ বাঁশি বাজার মাত্র ১৩ মিনিট আগে গোলটি পরিশোধ করেন বেতিসের প্লে মেকার নাবিল ফেকির।

ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের খেলার শুরুতেই ৯৩ মিনিটে আনসু ফাতি অসাধারণ ভলির সাহায্যে গোল করলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। তবে ১০১ মিনিটে লুইজ হেনরিখের যোগানের বল ব্যাকহিল করে বার্সার জালে জড়িয়ে দেন ফেকিরের বদলি হিসেবে নামা বেতিসের স্ট্রাইকার লরেন মরন। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে জুয়ানমি ও উইলিয়াম কারভালহোর শট রুখে দেন বার্সা গোল রক্ষক টের স্টেগান। অপরদিকে বার্সেলোনার হয়ে ফলাফল নির্ধারনি শেষ পেনাল্টি থেকে গোল করনে পেড্রি।

খেলা শেষে বার্সা গোল রক্ষক টের স্টেগান মুভিস্টারকে বলেন,‘ ফাইনাল ম্যাচটি হবে চমৎকার। সবাই এমন একটি ম্যাচই দেখতে চেয়েছিল। আজকের ম্যাচটি খেলতে পেরে এবং এতে জয়লাভ করতে পেরে আমরা আনন্দিত।’ টাইব্রেকারের আগেও সাতটি দারুন আক্রমন প্রতিহত করেছিলেন বার্সেলোনার এই গোল রক্ষক। এক কথায় ম্যাচ জয়ে প্রধান ভুমিকাটি ছিল তার।

নিজের সেরা ফর্মে ফিরেছেন জানিয়ে টের স্টেগান বলেন,‘ আমি চেয়েছি কিছুটা কম পরিশ্রম করতে। ব্যক্তিগতভাবে গোটা বছর আমি শারিরিকভাবে বেশ ভালো অবস্থায় রয়েছি। এটিও একটি কাজ। দলীয় উন্নতিতে কিভাবে সাহায্য করা যায়, আরো ভালো করা যায় তা নিয়ে ভাবতে পারছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

টাইব্রেকারে বেতিসকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সা

আপডেট সময় ০৮:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩