ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সেরা র‌্যাংকিং অর্জন করলেন লিটন

লিটন দাস

লিটন দাস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন ডান-হাতি ব্যাটার লিটন দাস।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ৫ জানুয়ারি প্রকাশিত সর্বশেষ ব্যাটিং র‌্যাংকিং তালিকার ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন। ৭০২ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে নিজের আগের রেকর্ডটি ভাঙ্গেন তিনি। দশম স্থানে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে ১৪ রেটিং পয়েন্ট কম লিটনের।

খুব শিগগিরই বাংলাদেশের কোন টেস্ট ম্যাচ না থাকায় প্রথমবারের মত দেশের কোন ব্যাটার হিসেবে সেরা দশে জায়গা করে নেয়া তার জন্য কঠিন হবে।

তবে উসমান খাজা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতো তারকাদের পিছনে ফেলে ১১তমস্থানে জায়গা কওে নিয়েছেন লিটন।

গত সপ্তাহে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পর বড় ফরম্যাটে ব্যাটারদের মধ্যে ১২তমস্থানে জায়গা করে নেন লিটন। এর আগেও চলতি বছরের জুনে ১২তমস্থানে জায়গা করে নিয়েছিলেন তিনি।

রেটিং পয়েন্টের দিক থেকে নিজের আগের রেকর্ড ভাঙতে পারেননি লিটন। তবে র‌্যাংকিং তালিকায় এগিয়ে শীর্ষ দশের কাছাকাছি চলে এসেছেন তিনি। চলতি বছরের জুনে লিটনের রেটিং ছিল ৭২৪। এটি ছিল এ পর্যন্ত যেকোন বাংলাদেশি ব্যাটারের পক্ষে সর্বোচ্চ রেটিং।

এদিকে, আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় দুই ধাপ পিছিয়ে গেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। মুশফিক ২২তম এবং সাকিব ৪২তম স্থানে আছেন।

৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের ব্যাটিং তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এক ধাপ পিছিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সেরা র‌্যাংকিং অর্জন করলেন লিটন

আপডেট সময় ০৮:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩