ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

জামালপুর পৌরসভার কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি স্বপদে বহাল

কাজে যোগ দিয়েই জনসেবায় ব্যস্ত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাময়িক বহিষ্কার হওয়া কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে স্বপদে বহালের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

গত ২৯ ডিসেম্বর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহালের আদেশ দেওয়া হয়। ৪ জানুয়ারি তিনি সকালে পৌরসভা গিয়ে অফিসিয়াল কার্যক্রম শুরু করেন।

এর আগে তিনি বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন। রিট পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার ওই বহিষ্কারাদেশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেন।

জানা গেছে, জামালপুর শহরের মেডিকেল রোডে হযরত আলী মার্কেটে সংরক্ষিত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপির স্বামী জিলহজ আলী নাদু শেখের সঙ্গে অন্যের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১(১) ধারায় স্বপ্না আক্তার লিপিকে তার কাউন্সিলর পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি ১৩ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেন। একই দিন কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক বহিষ্কারাদেশ আগামী ছয় মাসের জন্য স্থগিত করেন আদালত। একই সঙ্গে আদালত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক বহিষ্কারের আদেশ আইনসম্মত না হওয়ায় স্থানীয় সরকার বিভাগের উপসচিবকে কারণ দর্শানোর রুল জারি করেন।

২৯ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জামালপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (সাময়িক বরখাস্ত) স্বপ্না আক্তার লিপি স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক কারণ দর্শানোর জবাব দাখিল করেন এবং দাখিলকৃত উক্ত জবাব সন্তোষজনক মর্মে সরকার মনে করে; সেহেতু, তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার গত ১৯/০৯/২০২২ খ্রি. তারিখের ১২৪০ নং প্রজ্ঞাপন প্রত্যাহার করা হল এবং তাকে স্বপদে পুনর্বহাল করা হল’।

এ প্রসঙ্গে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি জানান, হাইকোর্টে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ স্থানীয় সরকার বিভাগের দেওয়া সাময়িক বহিষ্কারের বিষয়টি আইনসম্মত হয়নি বলে মতামত দিয়ে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার ঘোষণা করেছেন। পরে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে আমাকে স্বপদে পুনর্বহালের আদেশ দিয়েছেন। ৪ জানুয়ারি থেকে আমি যথারীতি পৌরসভায় এসে কাজে যোগ দিয়েছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

জামালপুর পৌরসভার কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি স্বপদে বহাল

আপডেট সময় ০৮:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩