ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে দুটি শুটারগান ও হেরোইনসহ যুবক আটক

আটক সাব্বির হোসেন শান্ত। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুটি শুটারগান ও বিপুল পরিমাণ মাদকসহ সাব্বির হোসেন শান্ত (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২ জানুয়ারি দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাব্বির হোসেন শান্ত উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। ১ জানুয়ারি রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

উদ্ধার আলামত। ছবি: বাংলারচিঠিডটকম

র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলদাইর গ্রামস্থ সাব্বির হোসেন শান্তর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় রান্না ঘর থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, দুইটি ১২ বোর শিসা কার্তুজ, একটি মোবাইল সেট এবং ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শান্তকে আটক করার পর তার তথ্যের ভিত্তিতে সহযোগী একই গ্রামের মৃত আজিম খানের (৩০) ছেলে আহসান হাবিব রনির বাড়িতেও অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আহসান হাবিব রনি পলাতক রয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, গ্রেপ্তারকৃত শান্ত ও পলাতক রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে র‌্যাব। শান্তকে থানায় হস্তান্তরের পর ২ জানুয়ারি আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে দুটি শুটারগান ও হেরোইনসহ যুবক আটক

আপডেট সময় ০৭:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩