ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

শেরপুরে গাঁজা গাছ ও বিদেশী মদসহ তিন কারবারি গ্রেপ্তার

গাঁজা গাছসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে সাড়ে নয় ফুট উচ্চতার গাঁজা গাছ ও ১৩ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তাররা হলেন আব্দুল আলিম (৩০), মাহফুজুর হাসান (২১) এবং আবির হোসেন (২০)। ২৯ ডিসেম্বর রাতে পৃথক অভিযানে সদর উপজেলার সানইকারকান্দা গ্রাম ও জেলা শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

৩০ ডিসেম্বর দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিদেশী মদসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ ডিসেম্বর রাতে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল সদর উপজেলার সানইকার কান্দা গ্রামের মোহাম্মদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে গোরস্থান সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সাড়ে নয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ আলিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার হয়। এছাড়া উদ্ধার করা হয় সীমসহ একটি মোবাইল সেট। আলিম শেরপুর সদর উপজেলার ধলাকান্দা গ্রামের আকবর আলীর ছেলে।

অন্যদিকে জেলা শহরের খোয়ারপাড় এলাকার হাবিব জোয়ানুর ব্রাদার্স নামে দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ১৩ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজুর হাসান সদর উপজেলার মুন্সিরচর মোল্লাপাড়া এলাকার মৃত জসমত আলী ছেলে। আর আবির হোসেন (২০) গাজীপুর জেলার দিঘীরচালা বাসন গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

শেরপুরে গাঁজা গাছ ও বিদেশী মদসহ তিন কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২