ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শেরপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন

ব্যাডমিন্টন টুর্নামেন্টে দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন জুটির হাতে ট্রফি তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এ বিভাগীয় পর্যায়ের খেলায় দ্বৈত ক্যাটাগরি চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা পুলিশ। ২৮ ডিসেম্বর বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে আয়োজিত চূড়ান্ত পর্বের খেলায় দ্বৈত ক্যাটাগরিতে ময়মনসিংহ জেলা পুলিশকে হারিয়ে শেরপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়।

দ্বৈত ক্যাটাগরিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক সাইফুল্লাহ’র জুটি অংশগ্রহণ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে রেঞ্জ পর্যায়ে শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শেরপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২