ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে চায় পশ্চিমারা : পুতিন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করার পশ্চিমা প্রচেষ্টার কঠোর সমালোচনা করে করেছেন। জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনে তার আক্রমণের লক্ষ্য ‘রাশিয়ার জনগণকে একত্রিত করা।’ খবর এএফপি’র।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণের এক দিন পর কিয়েভের বাসিন্দারা রোববার ক্রিসমাস পালন করেছে।

ওই সাক্ষাতকারে পুতিন ইউক্রেনীয় ও রুশরা অভিন্ন মানুষ এমন যুক্তি তুলে ধরতে ‘ঐতিহাসিক রাশিয়া’ ধারণাটি ব্যবহার করেন। রাশিয়ার প্রেসিডেন্টের এমন যুক্তি কিয়েভের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে এবং ইউক্রেনে তার ১০ মাসের আক্রমণকে ন্যায্যতা দেয়।

তিনি বলেন, এক্ষেত্রে রাশিয়ার ‘ভূ-রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য ক্রেমলিনকে ‘বিচ্ছিন্ন’ করা।

পুতিন আরো বলেন, ‘বিভক্ত করুন এবং জয় করুন, এটিই তারা সর্বদা অর্জন করতে চেয়েছে এবং এখনো করতে চাইছে।’

তিনি বলেন, ‘তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য ভিন্ন। রাশিয়ার জনগণকে একত্রিত করাই আমাদের এই ধারণার লক্ষ্য।

পুতিন বলেন, তার সরকার ‘সঠিক পথে আছে। সরকার আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছে।’

তিনি আবারো বলেন, মস্কো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে যে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে সে ব্যাপারে জানতে চাইলে তিনি বিচলিত নন বলে জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘অবশ্যই আমরা এটি ধ্বংস করবো। এসবের শতভাগই ধ্বংস করা হবে।’

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে চায় পশ্চিমারা : পুতিন

আপডেট সময় ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২