ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

জামালপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের পুরস্কার বিতরণ

জয়িতাদের পুরস্কার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সবার মাঝে ঐক্য করি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগনেতা আতিকুর রহমান ছানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমানারা হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।

এ সময় বক্তারা নারী জাগরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

পরে সমাজ উন্নয়নে বকশীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইযাসমিন স্মৃতি, অর্থনৈতিকভাবে সাফল্যে শাকিলা আশরাফ, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সালমা, নির্যাতন প্রতিরোধে ফাতেমাসহ বিভিন্ন বিষয়ে জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের পুরস্কার বিতরণ

আপডেট সময় ১০:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২